৬ মে ২০২৬

ঢাকার উদ্দেশে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
ঢাকার উদ্দেশে বরিশালের লক্ষাধিক নেতাকর্মী

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকার গণসংবর্ধনায় যোগ দিতে লক্ষাধিক নেতাকর্মী বরিশাল ছেড়েছেন। বুধবার রাতে বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি বিলাসবহুল লঞ্চ এবং কয়েকশ বাসে রওনা হয়েছেন তারা। এছাড়াও হাজারো নেতাকর্মী কয়েক দিন আগেই ঢাকায় এসে অবস্থান করছেন।

প্রায় দেড় যুগ পর বৃহস্পতিবার তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় এ আয়োজনে বরিশাল বিএনপির নেতাকর্মীরা যোগ দেবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বুধবার বরিশাল নৌবন্দর থেকে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে পারাবাত ১১, সুন্দরবন ১৫, এম খান, সুরভী ৭ লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া ভোলা জেলা থেকে ১৪টি লঞ্চ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। অন্য পাঁচ জেলা থেকে ১২টি লঞ্চ ঢাকার উদ্দেশে বরিশাল ছেড়েছে। এছাড়া সড়ক পথে শতাধিক বাসে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন।

নগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ২৬টি লঞ্চসহ কয়েকশ বাসে আমরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি