৫ মে ২০২৬

ঢাকার ২০ আসনে সরে দাঁড়ালেন যেসব প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ পিএম
ঢাকার ২০ আসনে সরে দাঁড়ালেন যেসব প্রার্থী

বাংলাপ্রেস ডেস্ক:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ঢাকা জেলার ২০টি আসনে ২৫ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। সোম ও মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আবেদন করে তারা নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে এসব আসনে বৈধ প্রার্থীর সংখ্যা কমে দাঁড়াল ১৩৭ জনে।

জানা গেছে, ঢাকার ২০টি আসনে বৈধ ঘোষিত মোট ১৬২ জন প্রার্থীর মধ্যে এই ২৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ১৯ জন, আঞ্চলিক রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ২ জন এবং জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৪ জন প্রার্থী সরে দাঁড়ান।

যেসব আসনে যারা সরে দাঁড়ালেন

ঢাকা-১:

ফরহাদ হোসেন (খেলাফত মজলিস)

ঢাকা-৫:

মোখলেছুর রহমান কাছেমী (বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি),

মো. লুৎফুর রহমান (এবি পার্টি),

এস এম শাহরিয়া (এনসিপি),

মো. আতিকুর রহমান নায়ু মুন্সী (বাংলাদেশ খেলাফত আন্দোলন)

ঢাকা-৬:

গাজী নাসির (এবি পার্টি)

ঢাকা-৭:

তারেক আহম্মেদ আদেল (এনসিপি)

ঢাকা-৯:

মো. ফয়েজ বখ্শ সরকার (খেলাফত মজলিস),

কবির আহমদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী)

ঢাকা-১০:

আহমদ আলী (খেলাফত মজলিস),

সৈয়দ বেলায়েত হোসেন বেলাল (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি)

ঢাকা-১২:

মুহাম্মদ মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ লেবার পার্টি)

ঢাকা-১৩:

মো. মুরাদ হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)

ঢাকা-১৫:

এ কে এম শফিকুল ইসলাম (গণফোরাম)

ঢাকা-১৬:

আহসানউল্লাহ (বাংলাদেশ খেলাফত মজললিস),

মো. রিফাত হোসেন মালিক (খেলাফত মজলিস)

ঢাকা-১৭:

মো. এমদাদুল হক (খেলাফত মজলিস)

ঢাকা-১৮:

বিলকিস নাসিমা রহমান (গণসংহতি আন্দোলন),

মুহাম্মদ আশরাফুল হক (বাংলাদেশ জামায়াতে ইসলামী),

মফিজুল ইসলাম (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি),

সাইফ উদ্দিন আহমদ খন্দকার (খেলাফত মজলিস),

মোহাম্মদ নেয়ামতুল্লাহ আমীন (বাংলাদেশ খেলাফত মজলিস)

ঢাকা-১৯:

এ কে এম এনামুল হক (খেলাফত মজলিস),

আফজাল হোসাইন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)

ঢাকা-২০:

আব্দুর রউফ (বাংলাদেশ জামায়াতে ইসলামী)

প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ায় আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন।

নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা বাংলা বর্ণানুক্রমে প্রকাশ করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি