৫ মে ২০২৬

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পিএম
ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য

বাংলাপ্রেস ডেস্ক:   ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ১০টার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে অথবা প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুসরণ করে এসএমএসের মাধ্যমে নিজ নিজ ফলাফল জানতে পারবেন।

এবারের ফলাফলে দেখা গেছে, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় ৯০ শতাংশই উত্তীর্ণ হতে পারেননি। গত ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানী ঢাকা এবং দেশের চারটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রতি আসনের বিপরীতে গড়ে ৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। মোট এক হাজার ৫০টি আসনের জন্য আবেদন করেন ৩৪ হাজার ৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আসন বিন্যাস অনুযায়ী, ব্যবসায় শিক্ষা ইউনিটের মোট আসনের মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে ৯৩০টি আসন। এছাড়া বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি