৫ মে ২০২৬

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫ ডিগ্রি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫ ডিগ্রি

বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলার আবহাওয়া অফিস। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

জানা গেছে, ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। সড়ক মহাসড়কগুলোতে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। এছাড়া প্রচণ্ড ঠাণ্ডার কারণে বোরো ধান রোপণে ব্যাঘাত ঘটছে কৃষকদের। সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের।

এদিকে জেলাজুড়ে শীত জেঁকে বসায় ছিন্নমূল, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কষ্ট চরম আকার ধারণ করেছে। শিশু-বৃদ্ধসহ সব বয়সের মানুষ ঠাণ্ডা ও শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, বর্তমানে গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারও এ শৈত্যপ্রবাহ বিদ্যমান থাকতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। এ কারণে বৃহস্পতিবারের তাপমাত্রা রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি থাকতে পারে বলে তিনি জানান।

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবীতেষ বিশ্বাস বলেন, ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু রোগী এখনও হাসপাতালে আসতে শুরু করেনি। তবে শীত আরও কয়েকদিন স্থায়ী হলে শিশুরাও শীতে আক্রান্ত হতে পারে। তিনি শিশুদের গরম কাপড় দিয়ে জড়িয়ে রেখে ঠাণ্ডা না লাগানোর পরামর্শ দেন।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি