৫ মে ২০২৬

দেশের মানুষ জুলুমবাজদের ক্ষমতায় দেখতে চায় না: নাহিদ ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ এএম
দেশের মানুষ জুলুমবাজদের ক্ষমতায় দেখতে চায় না: নাহিদ ইসলাম

 

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পরিবর্তনের স্বপ্ন নিয়ে চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। সেই পরিবর্তনের সুযোগ এখন মানুষের সামনে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় সংস্কার আর ইনসাফের বাংলাদেশ। তারা নতুন করে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর জুলুমবাজদের দেখতে চায় না।

শুক্রবার দুপুরে সাভার পৌরসভার মাতৃ বাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলামবলেন, পরিবর্তনের জন্য আসন্ন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তাহলেই সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন এবং বাংলাদেশকে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত করা হবে।

তিনি বলেন, ‘আগামীতে যদি ঋণখেলাপি, চাঁদাবাজ আর জুলুমবাজরাই নির্বাচিত হয়ে সংসদে যায় তাহলে দেশের কোন পরিবর্তন হবে না। এজন্য মানুষ রক্ত দিয়ে গণ অভ্যুত্থান করে নাই।’

দেশকে সবধরনের আধিপত্যবাদ থেকে মুক্ত করা হলে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, এই দেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে এবং এ দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে এ দেশের জনগণ। দিল্লির তাবেদারি করে যারা রাজনীতি করেছে কিংবা যারা নতুন করে সেই অপরাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে তাদের আর কোনো স্থান হবে না।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ সংসদীয় আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপি’র প্রার্থী দিলশানা পারুল, ঢাকা জেলা জামায়াত ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, সাভার থানা এনসিপি’র আহ্বায়ক জুলকার নাইনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি