ডোনাল্ড লু নয়, জনগণের শক্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব: ফখরুল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরের ওপর বিএনপির আন্দোলন নির্ভর নয়। কারো ওপর নির্ভর করে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে বলে আমরা মনে করি না।’
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে গণঅধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগেও জনগণ নিজের শক্তিতে পায়ের ওপর ভর করে আন্দোলন করেছে, জনগণের শক্তিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব।’
বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট তৈরি করেছে সরকার। এই সরকার বিনা ম্যান্ডেটে গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে।
মির্জা ফখরুল বলেন, ‘যারা গণঅধিকার পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, তারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা অত্যন্ত জোরাল ছিল। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা অক্ষুণ্ন রাখবেন বলে আমি আশাবাদী। জনগণকে সংঘবদ্ধ করার ক্ষেত্রেও তারা ইতিবাচক ভূমিকা রাখবেন।’
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি