৮ মে ২০২৬

চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেলেন ১৯৮ বিমানযাত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেলেন ১৯৮ বিমানযাত্রী
বাংলাপ্রেস ডেস্ক: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ার এরাবিয়ার একটি উড়োজাহাজ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা ফ্লাইটটিতে ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের মাঝখানে বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি। শুক্রবার সকাল ৮টা ৪০মিনিটে এ ঘটনা ঘটে। তবে সব যাত্রী নিরাপদে আছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। তিনি বলেন, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯৫২৬-এ ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। ক্যাপ্টেন মাঝ আকাশে উড়োজাহাজের হাইড্রোলিক প্রেসারে সমস্যা লক্ষ্য করেন ও বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। অবতরণের পর পরই উড়োজাহাজটি রানওয়েতে বন্ধ হয়ে যায়। তাসলিম আহমেদ বলেন, তবে যাত্রী ও ক্রুরা নিরাপদে নেমেছেন। আমরা সকাল ৮টা ৫২ মিনিটের দিকে উড়োজাহাজটিকে নিরাপদে টেনে নিয়ে এসেছি। প্রকৌশলীরা সমস্যাটি খুঁজে এর সমাধান করবেন। আশা করি- রাত ১০টার মধ্যে উড়োজাহাজটি আবার উড্ডয়ন করতে পারবে।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি