৯ মে ২০২৬

ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় উৎযাপন করলো সুনামগঞ্জ জেলা সুজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় উৎযাপন করলো সুনামগঞ্জ জেলা সুজন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই প্রতিপাদ্য নিয়ে ছাত্র- জনতার ঐতিহাসিক বিজয় উৎযাপন ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার আহবানে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটি। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সুজন-সুশাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ মহকবুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সুজনের সহসভাপতি শাহীনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, নির্বাহী সদস্য মাইদুল ইসলাম খান মামুন, আশরফ আলী. সদর উপজেলা কমিটির সভাপতি ফারুক আহমদ, ইয়থের সাকিব, তাজিন, স্বর্ণা প্রমূখ। মানববন্ধনে বক্তারা ৫ আগস্টের বিজয়ের পর দেশে ভাংচুর ও অগ্নি সংযোগের তীব্র নিন্দা জানান। তারা বলেন, এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময় গত ১৫ বছরের দুর্নীতি দুশাসনে দেশ বিপর্যস্থ এখান থেকে দেশকে উদ্দারে সকলকে সহযোগিতা করতে হবে। তারা নতুন সরকারকে স্বাগত জানিয়ে বলেন, আগামী সরকার এদেশের দুর্নীতি দুশাসন দূর করে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনে কাজ করবে। তাদের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার দেশে প্রতিষ্ঠিত হবে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি