৫ মে ২০২৬

বুধবার দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা, দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম
বুধবার দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা, দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে দুপুর ১২টায় দলের স্থায়ী কমিটির নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বৈঠকে উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল বলেন, জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপর দুপুর সাড়ে ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে। এ সময় সাধারণ জনগণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং কোনও ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময় চলে গেলেন যখন সবচেয়ে বেশি দরকার ছিল।

এর আগে আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি