বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বাংলা প্রেস
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম।
তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধমীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় আজ সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করছেন।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি