৬ মে ২০২৬

বঙ্গোপসাগরে ভারী গোলাবর্ষণের মহড়া দেবে নৌবাহিনী, সতর্কতা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ এএম
বঙ্গোপসাগরে ভারী গোলাবর্ষণের মহড়া দেবে নৌবাহিনী, সতর্কতা জারি

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর বঙ্গোপসাগরে নির্ধারিত এলাকায় ভারী গোলাবর্ষণ করবে। তাই সব ধরনের বাণিজ্যিক জাহাজ, ট্রলার, বাল্কহেড, মাছ ধরার নৌকা ও কার্গো জাহাজ মালিকদের ওই সব এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

 

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌ বাহিনী জানায়, গোলাকর্ষণের বিপজ্জনক এলাকা পতেঙ্গা হতে ২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কুতুবদিয়া হতে ১১ কিলোমিটার পশ্চিমে, কক্সবাজার হতে ৩৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাতিয়া

হতে ২৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এই এলাকাসমূহে চলাচল অত্যন্ত বিপজ্জনক। তাই বাণিজ্যিক জাহাজ, ট্রলার, কোস্টার, বাল্কহেড, মাছ ধরার নৌকা, কার্গো জাহাজসহ সকল ধরনের নৌযানকে ওই এলাকা পরিহার

করে নিরাপদ দূরত্বে চলাচলের জন্য অনুরোধ করা হলো। গোলাবর্ষণের এলাকাসমূহ: মোংলা ফেয়ারওয়ে, পায়রা ফেয়ারওয়ে, পতেঙ্গা পয়েন্ট, কুতুবদিয়া, কক্সবাজার ও সেন্টমার্টিন। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি