বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিমি এলাকায় থেমে থেমে চলছে গাড়ি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতু এলাকায় একাধিকবার গাড়ি বিকল এবং টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ভোর রাত থেকে সকাল আটটা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে চলছে যান চলাচল। রোববার (১৬ জুন) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর হোসেন জানান, ভোর রাতে সেতুর ওপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে, ফলে অতিরিক্ত গাড়ির চাপে ধীরগতির সৃষ্টি হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।
এদিকে, বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি