৫ মে ২০২৬

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩২ এএম
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্তি নিয়ে বড় সুখবর

বাংলাপ্রেস ডেস্ক:   আবারও বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবিভাগ। ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।

বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। 

এ বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, ‘নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ থেকে ২৫ জানুয়ারি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে জারি হওয়া স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।’

চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নতুন করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পাবে বলেও জানিয়েছেন তিনি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি