৮ মে ২০২৬

বেনজীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই: পররাষ্ট্রমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বেনজীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি। তাই তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন। তবে আগামী ৬ জুন তিনি দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত হচ্ছেন কি না, সেটা দেখার বিষয়। সোমবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডয়েচে ভেলের প্রতিবেদন অসাড় ও অন্ত:সারশূন্য। তাদের প্রতিবেদন কোনো তথ্য উপাত্তের ভিত্তিতে করা হয়নি। ইচ্ছাকৃতভাবে আমাদের শান্তিরক্ষীদের খাটো করার জন্য করা হয়েছে। মাঝে মাঝে আমাদের দেশবিরোধী প্রতিবেদন করে ডয়েচে ভেলে। সেখানে কিছু বাঙালি জড়িত। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেছে, সেখানে ডয়েচে ভেলের প্রতিবেদনের কোনো মূল্য নেই। ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছে। আর জিয়াউর রহমানকে হত্যা করেছে তাদের নিজেদের লোক। জিয়া হত্যার পর খালেদা জিয়া ১০ বছর ক্ষমতায় থাকলেও কেন জিয়া হত্যার বিচার করেনি? তিনি বলেন, শ্রমিকরা কেন মালয়েশিয়া যেতে পারছে না, এর পেছনে কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে খতিয়ে দেখতে হবে। শ্রমিকদের মালয়েশিয়ায় যাওয়ার তারিখ বর্ধিত করা যায় কি না, সে বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি