বায়ুদূষণ: ১১৯ শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে ঢাকা
বাংলাপ্রেস ডেস্ক: বায়ুদূষণে আজ বিশ্বের ১১৯ নগরীর মধ্যে ২১১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ঢাকা। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।
ঢাকার পাঁচ স্থানে বৃহস্পতিবার দূষণ পরিস্থিতি খুব খারাপ। আর ঢাকার চেয়ে পাশের শহর গাজীপুরের দূষণ অনেক বেশি।
গত জানুয়ারি মাসের প্রায় পুরো সময় ধরে বায়ুদূষণে বিশ্বের নগরীগুলোর মধ্যে প্রথম দিকে থাকত ঢাকা। চলতি মাসেও একই অবস্থা।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।
বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়।
দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে, তবে কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে। আজ গাজীপুরের বায়ুর মান ২৯০।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফল নেই।
বায়ুদূষণে আজ বিশ্বের নগরগুলোর মধ্যে শীর্ষে আছে ভারতের রাজধানী দিল্লি, স্কোর ২২০।
ঢাকার পাঁচ স্থানে বায়ুর মান খুব খারাপ : আজ সকালে ঢাকার পাঁচ স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (২৫৩), হেমায়েতপুর (২৩৫), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২২৯), দক্ষিণ পল্লবী (২১৮) ও ধানমন্ডি (২০৩)।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি