৫ মে ২০২৬

বায়রা নির্বাচন হাইকোর্টে স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ বিকাল
বায়রা নির্বাচন হাইকোর্টে স্থগিত

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি বায়রার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী খান মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসককে এ চিঠি দেওয়া হয়েছে।

যদিও গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনও ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের পেশাজীবী সংগঠন বা অন্য কোনও সংগঠনকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সাংগঠনিক নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছিল ইসি। গত ১২ জানুয়ারি ইসি এ নির্দেশনা দেয়। তবে, সেই নির্দেশনার দুই দিন পরই বায়রাকে নির্বাচনের অনুমতি দেওয়া হলো।

চিঠিতে বলা হয়, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে। অনুমোদন অনুযায়ী, নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেলিব্রিটি হল, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিসিসি), আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি