‘বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই': আনারের মেয়ে ডরিন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: বাবার সঙ্গে শাহীনের পরিচয় থাকতে পারে, তবে ব্যবসায়ীক কোনো সম্পর্ক ছিল বলে জানা নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। শনিবার (২৫মে) ঝিনাইদহে নিজ বাড়ির সামনে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বাবা হত্যার পরিকল্পনাকারী শাহীনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে।
অনেক আগে কালীগঞ্জে আসত শাহীন। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে, তবে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।এদিকে শনিবার বেলা ১১টায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি ও মৃতদেহ শনাক্তের দাবিতে কালীগঞ্জ শহরে তার বাড়ির সামনে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলার নেতাকর্মীরা।পরে আনারের মেয়ে ডরিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান ও কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ উপস্থিত ছিলেন।সাক্ষাৎ শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, জানতে পেরেছি হয়তো আগামী কালের মধ্যে আনারের মরদেহের খোঁজ মিলবে বা নির্দিষ্ট তথ্য জানা যাবে। তবে আনারের মৃতদেহ পাওয়ার পরই আওয়ামী লীগের দলীয় কর্মসূচি দেওয়া হবে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, আমরা এমপির পরিবারের নিরাপত্তার কাজ করছি। যেহেতু ঢাকা ও কলকাতায় মামলা হয়েছে সেখান থেকেই তদন্ত করছে। তাদের নির্দেশনা আসলে আমরা সেভাবে কাজ করব।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি