৮ মে ২০২৬

আওয়ামীলীগ সরকার সকল দুর্যোগে মানুষের পাশে - মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আওয়ামীলীগ সরকার সকল দুর্যোগে মানুষের পাশে - মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৫ শে) জুন দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আওয়ামীলীগের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন। সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সম্মানিত সদস্য আজিজুস সমাদ ডন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বাংলদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, নদী খনন করে বন্যার প্রকোপ কমানো উদ্যোগ গ্রহণ করেছেন। হাওরের ঢেউ থেকে মানুষের বসতবাড়ি রক্ষার জন্য প্রতিরক্ষা দেওয়াল করে দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ঢেউটিন ও নগদ টাকা দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুনামগঞ্জের বানভাসিদের নিয়ে কথা হয়েছে তিনি বলেছেন, বন্যার ক্ষতিগ্রস্তরা সহায়তা পাবেন, কেউ বাদ পড়বেন না। হাওরের অবকাঠামো উন্নয়নের জন্য আপনাদের সংসদ সদস্যকে নিয়ে দ্রুত সময়ে কাজ করার চেষ্টা করবো। আওয়ামীলীগ সরকার সকল দুর্যোগে মানুষের পাশে থাকে।স্মাট বাংলাদেশ বিনির্মাণে সরকার অঙ্গূকার বদ্ধ। হতাশা হওয়ার কিছুই নেই হাওরে কাজ করবেন সরকার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি