৯ মে ২০২৬

আওয়ামী লীগ সবসময়েই খেলাধুলার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে: প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আওয়ামী লীগ সবসময়েই খেলাধুলার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে 'শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট-২০২৪' এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখনই খেলাধুলার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। ফুটবলসহ সকল খেলার উন্নয়নে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে যুগোপযোগী জাতীয় ক্রীড়া নীতি ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের হাতেই বিগত সাড়ে ১৫ বছরে খেলায় আন্তর্জাতিক সফলতাও অর্জন করেছে বাংলাদেশ, আগামীতেও ধারাবাহিকতা অব্যাহত থাকবে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি