৫ মে ২০২৬

আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি: তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৮ এএম
আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি: তারেক রহমান

 

বাংলাপ্রেস ডেস্ক:বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যার যতটুকু অবস্থান আছে, আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই, কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।

সোমবার (২৯ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। বিকেল ৪টায় হাজারো নেতাকর্মীদের ভিড় ঠেলে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। দোতলায় গিয়ে সোজা চলে আসেন বারান্দায়। সেখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের সালাম দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশে। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি থাকবে, সেদিন বক্তব্য রাখবো। শুধু এতটুকু বলবো- যার যতটুকু অবস্থান আছে, আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।


এর আগে বেলা ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউ’র বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করেন। বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকেল ৪টায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। দলটির হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। র‌্যাবের ‘ডগ স্কোয়াড’ দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর রোববার (২৮ ডিসেম্বর) প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সেরেছিলেন তারেক রহমান। আজ তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কাজে অংশ নেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি