৫ মে ২০২৬

আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পিএম
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

বাংলাপ্রেস ডেস্ক: রিটার্নিং কর্মকর্তাদের দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় টানা ৯ দিনের আপিল শুনানি শেষে আপিলকারীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের আমরা ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও ছেড়ে দিয়েছি। আমরা চাই যে সবাই অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।

তিনি আরও বলেন, নয় দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা চাই। অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোট সমাপ্ত করতে সবার সহযোগিতা চায় ইসি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। এর মধ্যে ৪১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আবেদন স্থগিত রয়েছে।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি