আজহারীর প্রশ্ন পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী,
বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘের অধীনে শরীফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’
পোস্টের শুরুতে আজহারী বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে—ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ।
চাইলেই এট্যাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েকমাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?’
তিনি বলেন, ‘বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যেকোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশি সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি।’
নিন্দা জানিয়ে আজহারী বলেন, ‘ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই।’
সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি