৬ মে ২০২৬

আজ ভোটার হবেন তারেক রহমান, সংগ্রহ করবেন এনআইডি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩০ পিএম
আজ ভোটার হবেন তারেক রহমান, সংগ্রহ করবেন এনআইডি

বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচনে অংশ নিতে আজ ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করবেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। তবে এই তালিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম নেই।

বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এ লক্ষ্যে তার পক্ষে মনোনয়ন ফরমও সংগ্রহ করা হয়েছে।

আইন অনুযায়ী ভোটার না হলে নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব নয়। এ কারণে বিএনপি জানিয়েছে, শনিবার ভোটার হবেন তারেক রহমান। এ জন্য তিনি নির্বাচন কমিশনে যাবেন।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার আইনি সুযোগ রয়েছে কি না এমন প্রশ্নে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী তারেক রহমান ভোটার হতে পারবেন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশন যে কোনো সময় যে কাউকে ভোটার করতে পারে। ভোটার রেজিস্ট্রেশন আইন ২০০৯-এর ১৫ ধারা প্রয়োগ করে আমরা তা করতে পারি।

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোই মনে করছি। তবে আরও ভালো হলে সেটি আরও ইতিবাচক হবে।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি