আজ শেষ হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বাদ জুমা হবে দোয়া
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ। গত বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) খালেদা জিয়ার মাগফেরাতের জন্য মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।
৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর ৩০ ডিসেম্বর সকালে মারা যান খালেদা জিয়া। ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
খালেদা জিয়াকে ৩১ ডিসেম্বর জিয়া উদ্যানে স্বামী রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা সম্পন্ন হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি