৫ মে ২০২৬

আজ চার জেলায় ছয় জনসভা করবেন তারেক রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পিএম
আজ চার জেলায় ছয় জনসভা করবেন তারেক রহমান

বাংলাপ্রেস ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে চট্টগ্রাম আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।
গতকাল গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের সূচি প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
দ্বিতীয় ধাপে আজ চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে বেলা সাড়ে ১১টায় তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিকেলে তিনি ফেনীতে যাবেন। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল ৪টায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় তারেক রহমান অংশ নেবেন। দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান।
বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন।
নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এ সফর ঘিরে কুমিল্লা জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এ জনসভা রাত সাড়ে ১১টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গতকাল সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি