৬ মে ২০২৬

আজ আট বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
আজ আট বিভাগে ইনকিলাব মঞ্চের অবরোধ

বাংলাপ্রেস ডেস্ক: শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ আজ রবিবার দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে।

সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের শনিবার রাতে শাহবাগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন। তিনি জানান, রবিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবরোধ চলবে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যারা আজ এখানে এসেছেন, তারা যেন আগামীকালও ঠিক ১১টায় শাহবাগে উপস্থিত হন এবং ইনসাফের এই লড়াই অব্যাহত রাখেন। তিনি সতর্ক করেন, কোন প্ররোচনায় বা কারো চাপের মধ্যে এই অবরোধ তুলে নেওয়া যাবে না।

জাবের দাবি করেন, এই অবরোধ শুধু হাদি হত্যার বিচারের জন্য নয়, বরং এটি বাংলাদেশের ভারতীয় প্রভাব থেকে মুক্তির দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস হাদি হত্যার বিচারের বিষয়ে কোন দৃশ্যমান পদক্ষেপ না নেন, তবে তিনি তাকে মানবেন না। তিনি আরও বলেন, ইনসাফের লড়াইয়ে তারা কোনো ধরনের আপস করবেন না।

বক্তব্যে তিনি কিছু গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, কিছু মিডিয়া ভুল তথ্য প্রচার করছে, যেমন তারা দাবি করছে ইনকিলাব মঞ্চ ‘যমুনা ভবন ঘেরাও’ করার পরিকল্পনা করছে, যা সন্ত্রাসী কার্যক্রম হিসেবে দেখানো হচ্ছে। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা না আসা পর্যন্ত কোনও মিডিয়ার খবরের ওপর ভরসা করা যাবে না।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি