৬ মে ২০২৬

৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ এএম
৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

বাংলাপ্রেস ডেস্ক: ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের চার্জশিট (অভিযোগপত্র) প্রদান করা হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিচার সম্পন্ন করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

উপদেষ্টা জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে অনেক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বিধায় বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে তিনি নিশ্চিত করেছেন— এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। ৭ জানুয়ারির মধ্যে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে।

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান যৌথ অভিযানের তথ্য দিয়ে উপদেষ্টা জানান, গত ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‌‘অপারেশন ডেভিলহান্ট ফেইজ-২’ এর আওতায় ব্যাপক সাফল্য পাওয়া গেছে।

‘গত ১৭ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত এই অপারেশনের মাধ্যমে মোট ৯ হাজার ৯৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে’, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। সরকার এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি