৫ মে ২০২৬

৩ মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৬ এএম
৩ মাস বন্ধ থাকবে এনইআইআর পদ্ধতি

 

বাংলাপ্রেস ডেস্ক: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি ৩ মাসের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

রোববার (৪ জানুয়ারি) মোবাইল ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এমনটা জানান তিনি।


ডিসি মাসুদ বলেন, তিন মাস পর এনইআইআর কার্যকর হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গ্রেপ্তার ১১ জনকে ছেড়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ৩ মাস কোনো ফোন ব্ল্যাকলিস্ট হবে না। চালুর আগের সব স্টক লট বৈধ হবে। এছাড়া উৎপাদনকারীরা ডিস্ট্রিবিউটরদের বাড়তি ৩ থেকে ৪ শতাংশ ডিসকাউন্ট দেবে, যাতে শো রুমের চেয়ে কমে তারা ফোন বিক্রি করতে পারেন।

এর আগে, মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রতিবাদ করলেও এনইআইআর কার্যক্রম বন্ধ করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

গত বৃহস্পতিবার এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় একদল লোক বিটিআরসি ভবনে ভাঙচুর চালায়। এ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে, এনইআইআর কার্যক্রমের প্রতিবাদে আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। তারা এনইআইআর কার্যক্রম বন্ধ, পুরোনো (ব্যবহৃত) মোবাইল ফোন আমদানির অনুমতি, ব্যবসায়ীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করেন।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি