৫ মে ২০২৬

১০০ দেশের মধ্যে বায়ুদূষণে সবচেয়ে খারাপ অবস্থায় ঢাকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
১০০ দেশের মধ্যে বায়ুদূষণে সবচেয়ে খারাপ অবস্থায় ঢাকা

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বের ১০০ দেশের মধ্যে বায়ুদূষণে আজ শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এ সময় ঢাকার বায়ুর মান ছিল ২৫৯। যা খুবই অস্বাস্থ্যকর। এছাড়া নগরীর আট স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে বিশ্বে শীর্ষে আসে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার এর মতে, নগরীর একটি স্থানে দূষণের মাত্রা ৪০০-র বেশি উঠে গিয়েছিল।

এই সময়ে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা ও মিসরের রাজধানী কায়রো। নগর দুটির বায়ুর মান যথাক্রমে ২৪৭ ও ২২৭।

বায়ুদূষণের মাত্রা ২০০-র বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

আইকিউ এয়ার বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সেই সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউএয়ার।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি