৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আগাম ক্ষমা ঘোষণা
  নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফৌজদারি মামলার হুমকিতে রয়েছেন এমন বেশ কয়েকজনকে আগাম ক্ষমা করে দিয়েছেন। এদের মধ্যে ডঃ অ্যান্থনি ফৌসি এবং জয়েন্ট চিফের সাবেক চেয়ারম্যান মার্ক মাইলি রয়েছেন। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যেসব কর্মকর্তাদের ক্ষমা করা হয়েছে তারা হাউস সিলেক্ট কমিটিতে সাক্ষ্য দিয়েছেন এমন ব্যক্তি। একই সাথে সদস্য ও কর্মীরাও রয়েছেন এই ক্ষমার আওতায়। ২০২১ সালের ছয়ই জানুয়ারির যুক্তরাষ্ট্রের রাজধানীতে দাঙ্গা এবং ওই দিনের ঘটনায় ট্রাম্পের ভুমিকা নিয়ে তদন্ত করেছিলেন এই কমিটির কর্মকর্তারা। কোভিড মহামারীর সময়ে ড. ফৌসি যুক্তরাষ্ট্রে তৎপর ছিলেন। ট্রাম্প এবং তার রাজনৈতিক মিত্ররা ঘন ঘন তার সমালোচনা করেছিল। মাইলি ট্রাম্পের একজন কট্টর সমালোচক হয়ে উঠেছেন এবং তাকে ‘আপাদমস্তক ফ্যাসিবাদী’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন ট্রাম্পের একজন গুরুত্বপূর্ণ মিত্র স্টিভ ব্যানন ‘তাকে জবাবদিহি করার’ প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, “এই সরকারি কর্মচারীরা আমাদের জাতিকে সম্মান ও মর্যাদার সাথে সেবা করেছেন। তারা অন্যায় ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিচারের লক্ষ্যবস্তু হওয়া কাম্য নয়”। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি