৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মানব পাচারকারীর সাড়ে ৪ বছর কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে মানব পাচারকারীর সাড়ে ৪ বছর কারাদণ্ড
  ইমা এলিস: যুক্তরাষ্ট্রে মানব পাচার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে টেক্সাসের হরাইজন সিটির এক ব্যক্তিকে সাড়ে ৪ বছর ফেডারেল কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিস বুধবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, হরাইজন সিটির বাসিন্দা ইসাই ওরোনা (৩৫) যিনি 'পান্ডা' নামেও পরিচিত তাকে মানব পাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ৫৪ মাসের ফেডারেল কারাদণ্ড দেওয়া হয়েছে। কোর্ট ডকুমেন্ট অনুযায়ী জানা যায়, ইসাই ওরোনা একটি মানব পাচার চক্রের সংগঠক ছিলেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস জানিয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম সমন্বয় করার সময় ওরোনাকে চিহ্নিত করা হয়। যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল এজেন্টরা এল পাসোতে নয়জন অনথিভুক্ত অভিবাসী বহনকারী একটি গাড়িসহ ওরোনার এক সহযোগীকে আটক করলে ওই গাড়িটি ওরোনার নামে নিবন্ধিত ছিল বলে জানা যায়। ওরোনা ২০ নভেম্বর, ২০২৩ তারিখে গ্রেপ্তার হন এবং পরবর্তী বছর ১২ জুলাই একটি ষড়যন্ত্র এবং অনথিভুক্ত অভিবাসীদের পরিবহনের জন্য দোষ স্বীকার করেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস জানিয়েছে, ওরোনা ২০২৩ সালের প্রায় ছয় মাসে ২,৫০০ এরও বেশি অনথিভুক্ত অভিবাসী পাচারের কথা স্বীকার করেছেন। বেশ কয়েকটি গাড়িতে করে অভিবাসীদের নিউ মেক্সিকোর আলবুকার্কি এবং অন্যান্য স্থানে নিয়ে যাওয়া হয়। ওরোনা আরও স্বীকার করেন যে, তার একটি ড্রাইভারের নেটওয়ার্ক ছিল যারা অন্তত ১২টি গাড়ি ব্যবহার করে অভিবাসীদের পরিবহন করত। এসব গাড়ি তিনি নিজে সংগ্রহ করেছিলেন বা অন্যদের সংগ্রহে সাহায্য করেছিলেন। আদালত ওরোনার কারাদণ্ডের পাশাপাশি তার বিরুদ্ধে ২ লাখ ৫০ হাজার ডলার অর্থদণ্ড আদায়ের নির্দেশ দিয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি