৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত ১০ লাখ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে একদিনেই করোনাভাইরাসে আক্রান্ত ১০ লাখ
বাংলাপ্রেস ডেস্ক: করোনা শনাক্তের সব রেকর্ডই করেছে যুক্তরাষ্ট্র। এবার ওমিক্রনের দাপটের মাঝে গত সোমবার সব রেকর্ড উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র। একদিনে দেশটি পেয়েছে ১ মিলিয়ন বা ১০ লাখের বেশি নতুন রোগী। দুই বছর ধরে করোনায় ভুগছে সারা বিশ্ব। এর মাঝে একাধিকবার শনাক্তের রেকর্ড করেছে বিভিন্ন দেশ। শুধু সোমবারই ১০ লাখ ৪২ হাজার মানুষের সংক্রমিত হওয়ার তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সোমবার শনাক্ত রোগীর এই সংখ্যা এর আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। চার দিন আগে ৫ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের সেই রেকর্ড যুক্তরাষ্ট্রেই হয়েছিল। ইউএসএ টুডে লিখেছে, নববর্ষ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে জমে থাকা কিছু নমুনার তথ্যও সোমবারের হিসাবের সঙ্গে যোগ হয়েছে, যা রাতারাতি রোগীর সংখ্যা বৃদ্ধিতে কিছুটা ভূমিকা রেখেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতি একশ নাগরিকের একজন কভিডে আক্রান্ত হয়েছেন। তবে এ তথ্য নিয়ে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালে জানায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৪ লাখ ৯ হাজারের মতো রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭০৮ জন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি