২২ নভেম্বর ২০২৬

প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলাতে সফল বিজ্ঞানীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ এএম
প্রথমবারের মতো চাঁদের মাটিতে আলু ফলাতে সফল বিজ্ঞানীরা

বাংলাপ্রেস ডেস্ক: চাঁদের মাটিতে আলু চাষে সফল হয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি গড়ে উঠলে মহাকাশচারীদের খাবারের চাহিদা মেটাতে এই গবেষণা নতুন সম্ভাবনা তৈরি করেছে।


শুক্রবার (১৯ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, নাসার (যুক্তরাষ্ট্রে অবস্থিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান) সহায়তায় পরিচালিত গবেষণায় ‘মডক’ জাতের আলু চাষ করা হয়। চাঁদের মাটির মতো কৃত্রিম উপাদানের সঙ্গে জৈব সার মিশিয়ে পরীক্ষাটি চালানো হয়। গবেষণায় দেখা গেছে, কৃত্রিম মাটির সঙ্গে ৩০ শতাংশ জৈব সার মেশালে পৃথিবীর মাটির মতোই ফলন পাওয়া যায়।


বিজ্ঞানীরা জানান, চাঁদের মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ও প্রয়োজনীয় জৈব উপাদান নেই। ফলে সেখানে সরাসরি ফসল ফলানো সম্ভব নয়। তবে জৈব সার ব্যবহার করে আলু চাষের উপযোগী পরিবেশ তৈরি করা যেতে পারে।


গবেষণাটির নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী আইমেরিক গোয়ের বলেন, আলুতে প্রচুর শর্করা, ভিটামিন, খনিজ ও আঁশ রয়েছে। অল্প জায়গায় বেশি খাবার উৎপাদন করা যায় বলে চাঁদে বসবাসকারী মহাকাশচারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ খাদ্য হতে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি