২২ নভেম্বর ২০২৬

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম
ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাপ্রেস ডেস্ক:  ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

স্থানীয় শনিবার দিবাগত রাত ২টার দিকে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শম্ভুপুরা গ্রামের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির ক্রুজার গাড়ি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত গাড়িতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাটু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালকের চোখে ঘুম চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী।

আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম। পুলিশ ও উদ্ধারকারী দল গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের চিকিৎসায় হাসপাতালেও বিশেষ মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।

দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেন।

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, তারা খাটু শ্যামজি মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন। নিহত ও আহত সবাই একই পরিবারের সদস্য। এই মুহূর্তে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার। তিনি আরও জানান, নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের অন্য সদস্যরা। তাদের একজন জানান, তিনটি গাড়িতে করে মোট ৩৬ জন আত্মীয় খাটু শ্যামজি থেকে মধ্যপ্রদেশের ধার এলাকার দিকে যাচ্ছিলেন।

তিনি বলেন, যাত্রাপথে তাদের দুটি গাড়ি পেছনে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িটি সামনে চলে যায়। পরে ওই গাড়িতে থাকা এক স্বজনের ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরও বলেন, ‘আমরা খাটু শ্যামজি থেকে ধারের দিকে যাচ্ছিলাম। আমাদের দুটি গাড়ি পেছনে ছিল, আর দুর্ঘটনাকবলিত গাড়িটি সামনে চলে যায়। পরে এক বোন ফোন করে দুর্ঘটনার খবর দিলে আমরা দ্রুত সেখানে ছুটে যাই।’

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে তারা যাত্রা শুরু করেছিলেন। ফেরার পথে একটি হোটেলেও বিরতি নিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরার আগেই ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের নয়জনের প্রাণহানি ঘটে। সূত্র: এনডিটিভি
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি