৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ছেলেদের যৌন নির্যাতনের দায়ে এতিমখানার মালিক ব্যক্তি দোষী সাব্যস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে ছেলেদের যৌন নির্যাতনের দায়ে এতিমখানার মালিক ব্যক্তি দোষী সাব্যস্ত
  নোমান সাবিত: নিজের প্রতিষ্ঠিত এতিমখানায় বহু ছেলেকে যৌন নির্যাতনের দায়ে যুক্তরাষ্ট্রের মায়ামির একটি ফেডারেল আদালতের জুরি বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কলোরাডো রাজ্যের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে। তিনি হাইতিতে নিজের এতিমখানায় শিশুদের ওপর যৌন নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। আদালতের নথি ও বিচারে উপস্থাপিত প্রমাণ অনুযায়ী, ৭৩ বছর বয়সী মাইকেল কার্ল গাইলেনফেল্ড ওরফে লিটঅরফ। তিনি কলোরাডোর বাসিন্দা। ১৯৮৫ সালে হাইতিতে অনাথ, দারিদ্র্যপীড়িত এবং ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য সেন্ট জোসেফস হোম ফর বয়েজ প্রতিষ্ঠা করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে এটি পরিচালনা করেন। এই সময়ে গাইলেনফেল্ড একাধিকবার যুক্তরাষ্ট্র থেকে হাইতিতে ভ্রমণ করেন এবং তার তত্ত্বাবধানে থাকা ছেলেদের যৌন নির্যাতন করেন। জুরি গাইলেনফেল্ডকে বিদেশ ভ্রমণের মাধ্যমে অবৈধ যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার একটি অভিযোগ এবং ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে বিদেশে অবৈধ যৌন কার্যকলাপে লিপ্ত হওয়ার ছয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই ছয়টি অভিযোগ প্রতিটি নির্দিষ্ট ভুক্তভোগীর সাথে সম্পর্কিত, যারা অপরাধের সময় শিশু ছিল। আদালতে ছয়জন ভুক্তভোগী তাদের উপর চালানো যৌন নির্যাতনের বিষয়ে সাক্ষ্য প্রদান করেন। পাশাপাশি আরও চারজন ভুক্তভোগী সাক্ষ্য দেয়, যারা মামলার আনুষ্ঠানিক অভিযোগের অন্তর্ভুক্ত ছিল না। গাইলেনফেল্ডের আগামী ৫ মে সাজা ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে। প্রতিটি অভিযোগের জন্য তিনি সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। একজন ফেডারেল জেলা আদালতের বিচারক যুক্তরাষ্ট্রের সাজা নির্দেশিকা এবং অন্যান্য আইনি বিষয় বিবেচনা করে তার শাস্তির মাত্রা নির্ধারণ করবেন। মায়ামির যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) এবং এফবিআই মায়ামি ফিল্ড অফিস এই মামলাটি তদন্ত করেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের শিশু শোষণ ও অশ্লীলতা বিভাগ ( সিইওএস)-এর ট্রায়াল অ্যাটর্নি জেসিকা এল. আরবান ও এদুয়ার্দো পালোমো এবং ফ্লোরিডার দক্ষিণ জেলা থেকে সহকারী মার্কিন অ্যাটর্নি লেসি মঙ্ক এই মামলাটি পরিচালনা করছেন। এই মামলা 'প্রজেক্ট সেফ চাইল্ডহুড'-এর অংশ হিসেবে আনা হয়েছে। যা শিশু যৌন নির্যাতন ও শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য ২০০৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কর্তৃক চালু করা একটি জাতীয় উদ্যোগ। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস ও সিইওএস-এর নেতৃত্বে পরিচালিত এই প্রকল্পটি ফেডারেল, অঙ্গরাজ্য এবং স্থানীয় সংস্থাগুলোর সহযোগিতায় ইন্টারনেটের মাধ্যমে শিশুদের শোষণকারী ব্যক্তিদের চিহ্নিত, আটক এবং বিচারের আওতায় আনার পাশাপাশি ভুক্তভোগীদের উদ্ধার করার কাজ করে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি।এসএম    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি