যুক্তরাষ্ট্রে আবারও জেট বিমান বিধ্বস্ত, ৬ আরোহী নিহতের আশঙ্কা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান-সেনা হেলিকপ্টার সংঘর্ষের একদিন পর আবারও দুই ইঞ্জিন বিশিষ্ট মেডিভ্যাক জেট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে ভয়াবহ বিস্ফোরণের সৃষ্টি করেছে। কর্তৃপক্ষ ও ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে এমনটাই দেখা গেছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সিএনএনকে জানিয়েছে লিয়ারজেট ৫৫ স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে এফএএ জানিয়েছে উড্ডয়ন করার পর জেট বিমানটি বিধ্বস্ত হয়। ব্যক্তিগত ব্যবসায়িক এই জেটটিতে ছয়জন যাত্রী ছিল। এটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন ন্যাশনাল এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও অডিওতে ফিলাডেলফিয়ার বিধ্বস্ত লিয়ারজেটকে 'মেডিভ্যাক' ফ্লাইট হিসেবে বর্ণনা করা হয়েছে।
এডিএস-বি এক্সচেঞ্জের ডেটা অনুযায়ী উড্ডয়নের পর বিমানটি ১,৬৫০ ফুট উচ্চতায় পৌঁছানোর পরই হঠাৎ নেমে যেতে শুরু করে। চূড়ান্ত অবতরণগত গতি ছিল প্রতি মিনিটে ১১,০০০ ফুট।
একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার যখন বিমানের সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন। তখন লাইভ এটিসি ডট নেট-এ শোনা যায় মেডিভ্যাক মেড সার্ভিস, নর্থইস্ট টাওয়ার। মেডিভ্যাক মেড সার্ভিস, নর্থইস্ট টাওয়ার। আপনি কি ফ্রিকোয়েন্সিতে আছেন? এক মিনিটের কিছু বেশি সময় পরে কন্ট্রোলারকে বলতে শোনা যায় 'আমরা একটি হারানো বিমান পেয়েছি।
জেট রেসকিউ যা এই এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা পরিচালনা করে। জানিয়েছে যে ফ্লাইটটিতে একজন শিশু রোগী তার অভিভাবক এবং চারজন ক্রু সদস্য ছিলেন।
সংস্থাটি জানিয়েছে এই মুহূর্তে, আমরা কোনো জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করতে পারছি না।
ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি মৃতের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। সিএনএন-এর সহযোগী প্রতিষ্ঠান কেওয়াইডাব্লিউ জানিয়েছে ঘটনাস্থলে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জেট রেসকিউ এক বিবৃতিতে বলেছে পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত কোনো নাম প্রকাশ করা হবে না। আমাদের তাৎক্ষণিক উদ্বেগ হলো রোগীর পরিবার, আমাদের কর্মী, তাদের পরিবার এবং যে অন্য ভুক্তভোগীরা থাকতে পারেন তাদের নিয়ে। আরও তথ্য পাওয়া গেলে জানানো হবে।
একটি ছবিতে দেখা গেছে বিমানটির লেজ নম্বর অনুযায়ী এটি মেক্সিকোতে নিবন্ধিত এবং এতে 'জেট রেসকিউ' লেখা রয়েছে। এছাড়া বিমানের লেজ এবং ডানার টিপসে মেডিকেল লোগো ছিল।
সিএনএন-এর সহযোগী ডাব্লিউ পিভিআই-এর ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলে আগুন জ্বলছে এবং ধোঁয়ার বিশাল মেঘ উঠছে, যেখানে বেশ কয়েকটি দমকল বাহিনীর গাড়ি দ্রুত সাড়া দেয়। ফিলাডেলফিয়া ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বিধ্বস্ত হওয়ার পর সংক্ষিপ্ত সময়ের জন্য উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর বন্ধ ছিল। তবে পরে এটি পুনরায় চালু হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সিএনএনকে জানিয়েছে।
ক্র্যাশ সাইটের বিপরীতে অবস্থিত রুজভেল্ট মলও খালি করা হয়েছিল, মলের মুখপাত্র ক্রিস্টেন মুর সিএনএনকে জানিয়েছেন। তবে, সেখানে কোনো ক্ষতি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো জানিয়েছেন, তিনি ফিলাডেলফিয়ার মেয়রের সঙ্গে কথা বলেছেন এবং উদ্ধার কাজে রাজ্যের সকল সম্পদ সরবরাহের প্রস্তাব দিয়েছেন। মেয়র পার্কার বলেছেন, গভর্নর শুক্রবার রাতে ঘটনাস্থলে যাচ্ছেন এবং তিনি সিনেটর জন ফেটারম্যান ও অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের সাথেও কথা বলেছেন।
মার্কিন পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে।
এদিকে, শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, কটম্যান ও বাসটলটন অ্যাভিনিউর কাছাকাছি একটি "বড় ঘটনা" মোকাবিলায় কাজ চলছে এবং ওই এলাকার রাস্তা বন্ধ রাখা হয়েছে।
এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার তদন্ত করবে। তদন্তকারীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে ডাফি জানিয়েছেন।
একজন প্রত্যক্ষদর্শী মিকি লিটলজন বলেন, তিনি তার কর্মস্থলে ছিলেন। আমি বিশাল এক আগুনের গোলা আকাশে দেখলাম। আমি ঠিক আমার কাজে ছিলাম আর হঠাৎ বিশাল এক আগুনের গোলা আকাশে দেখি। আমরা প্রচণ্ড এক বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। পুরো বিল্ডিং কেঁপে উঠেছিল," বলেন।
আরেকজন প্রত্যক্ষদর্শী,ভাদিম ওসিপভ বলেন আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। এখনও বিশ্বাস করতে পারছি না। এটি সত্যিই ভয়ংকর।
ওসিপভ বলেন এই ঘটনা তাকে ইউক্রেনের যুদ্ধের কথা মনে করিয়ে দেয় যেখান থেকে তিনি এসেছেন। সেখানে সবসময় রকেট হামলা হয় আর আমি এমন জিনিস উড়তে দেখি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি