ভোট কেনাবেচার প্রমাণ মিললে কঠোর পদক্ষেপ নেবে ইসি
বাংলা প্রেস
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচার অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
কমিশন জানিয়েছে, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ।
ভোট কেনাবেচার বিষয়ে যদি সুনির্দিষ্ট প্রমাণ বা কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন নিশ্চিত করেছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি