বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১০টা ২১ মিনিটে ভোট দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই কেন্দ্রে এর প্রায় ৪০ মিনিট আগে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে একই কেন্দ্রে ভোট দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।
গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর সড়কে অবস্থিত এই কেন্দ্রে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে দেখা গেছে। তবে অন্যান্য কেন্দ্রের তুলনায় এখানে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম ছিল।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]