ভোলায় কুপিয়ে হত্যা
বাংলাপ্রেস ডেস্ক: ভোলার চরফ্যাশনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মো. ভূট্টু (৪৫)। তিনি উপজেলার শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আক্তারুজ্জামানের ছেলে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শশীভূষণ থানার রসূলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তার নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে ভূট্টুকে রাস্তায় পেয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। এরপর হত্যাকারীরা পালিয়ে গেছে। পরে স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, মাদকের বেচা-বিক্রির শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত চলছে এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—মাদকের কারবারি নিয়ে হত্যাকাণ্ড হতে পারে। নিহতের নামে মাদকের মামলা রয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি