৪ মে ২০২৬

ভারতবধের পর হামজা-মোরছালিনদের ২ কোটি টাকার পুরস্কার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম
ভারতবধের পর হামজা-মোরছালিনদের ২ কোটি টাকার পুরস্কার

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। গতকাল ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে ছিল উপচেপড়া দর্শক। জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের লড়াই উপভোগ করতে এসেছিলেন কয়েকজন উপদেষ্টা ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ ২-১ গোলে ভারতকে হারিয়েছে। ২২ বছর পর ভারতের বিপক্ষে এই জয়ে পুরো ক্রীড়াঙ্গনে আনন্দের ঢেউ। ড্রেসিংরুমে গিয়ে ফুটবলারদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

হামজাদের এই ঐতিহাসিক জয়ের জন্য তিনি ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, উপদেষ্টার ২ কোটি টাকার ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নারী ফুটবলারদেরও আগে দুই দফায় দেড় কোটি টাকা দিয়েছেন। গত বছর সাফ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এক কোটি এবং এশিয়া কাপে কোয়ালিফাই করায় ৫০ লাখ টাকা। তিনি দুই প্রতিশ্রুতিই পূরণ করেছেন। অন্যদিকে বাফুফে নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়ন হওয়ায় দেড় কোটি টাকা ঘোষণা করলেও এক বছর পেরিয়ে গেলেও তা এখনো পূরণ করতে পারেনি।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি