স্প্যানিশ ফুটবলারের মৃত্যুতে মেসির শোকবার্তা
ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: স্পেনের দ্বিতীয় বিভাগের এক ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে প্রাণ হারান ক্লাব সিডি তেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেল। তার এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো ফুটবল অঙ্গনে।
৩০ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
নিজের স্যোশাল প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম স্টোরিতে মিগেলে একটি ছবি প্রকাশ করে মেসি লেখেন, ‘কিছু বলার ভাষা নেই... তার পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা এবং তাদের এই কঠিন সময়ে অনেক শক্তি কামনা করছি। তার আত্মা শান্তিতে থাকুক।’সেইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এছাড়াও পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেডসহ বিভিন্ন ক্লাব মিগেলের মৃত্যুতে সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে।
গত সোমবার সিডি তেনেরিফে ও এফসি অ্যান্ডোরার ম্যাচে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুসের সাথে সংঘর্ষে মাঠেই লুটিয়ে পড়েন মিগেল। পরপরই তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়।
ওই ঘটনায় ওওনোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল। মাঠে সতীর্থদের কান্নার দৃশ্যও ধরা পড়ে সম্প্রচারিত ফুটেজে।
মিগেলের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্লাব সিডি তেনেরিফে এক আবেগঘন বিবৃতিতে বলেছে, ‘বেদনায় আমরা চূর্ণ-বিচূর্ণ। গলায় কান্না চেপে এবং এটি যে সত্যি তা বিশ্বাস করতে না পেরে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের খেলোয়াড় হেসুস দে মিগেল আলমেদার মর্মান্তিক মৃত্যুর কথা জানাচ্ছি।
আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই; এই গভীর শোক ও শূন্যতা কমানোর মতো পৃথিবীতে কিছুই অবশিষ্ট নেই বলে যোগ করেন ক্লাবটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথেই দে মিগেল কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। চিকিৎসকরা তাঁকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হলেও তাঁর স্নায়বিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
মাঠেই থেমে গেল জীবন প্রদীপ, গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে স্ট্রাইকারের মৃত্যু
সঙ্গীত একাডেমি