৫ মে ২০২৬

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ এএম
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বাংলাপ্রেস ডেস্ক: সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কারসংক্রান্ত গণভোটের ভোটগ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রভিত্তিক গণনা কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। তিনি বলেন, ২৯৯টি আসনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সার্বিকভাবে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। বিচ্ছিন্ন কিছু অনিয়ম বা গোলযোগের অভিযোগ পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এবার ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারসংক্রান্ত প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তরুণদের মধ্যেও ভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে।

নিরাপত্তার স্বার্থে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর নজরদারি ছিল। বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। মোট ৫০টি রাজনৈতিক দলের ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় ও ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।

 

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি