৫ মে ২০২৬

উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে কলম্বিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে কলম্বিয়া
  বাংলাপ্রেস ডেস্ক: নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ১০ জনের কলম্বিয়া। ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইট ব্যাক দানিয়েল মুনোজ। ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। আজ বুধবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যা ৮টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে দুই দল প্রায় সমানে সমান লড়ে যায়। পরে অবশ্য বল এগিয়ে যায় উরুগুয়ে। কিন্তু ভাগ্য তাদের সহায় হলো না। উরুগুয়ের ৬২ শতাংশ বল দখলের বিপরীতে ৩৮ শতাংশ বল নিজেদের কাছে রাখে কলম্বিয়া। ম্যাচে ১১টি শট নিয়ে দুটি লক্ষ্যে রেখে কোনো গোল আদায় করতে পারেনি উরুগুয়ে। বিপরীতে ১১টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখে ১টি গোল আদায় করে নেয় কলম্বিয়া। ম্যাচে শুরু থেকেই ছিল ফাউলের ছড়াছড়ি। তাতে উরুগুয়ে ১১টি ফাউল করে, কলম্বিয়ার ফাউল ১৩টি। দুই দল ৩টি করে হলুদ কার্ড দেখলেও কলম্বিয়া বিরতির ঠিক আগে লাল কার্ড খায়। ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমণটা করেন কলম্বিয়ার জন অ্যারিস। তার শট বক্সের বাইরে দিয়ে বেরিয়ে যায়। ষোড়শ মিনিটে আরেকটি মিস করেন লার্মা। সপ্তদশ মিনিটে প্রথম আক্রমণ করে উরুগুয়ে। তবে সেই শটে লক্ষ্য খুঁজে পাননি দারউইন নুনেজ। এর মাঝেই ২৬তম মিনিটে হলুদ কার্ড দেখেন উরুগুয়ের নিকোলাস দে লো ক্রুজ। তার পথ ধরে ৩১ মিনিটে একই কার্ড দেখেন কলম্বিয়ার দানিয়েল মুনোজ। এর আট মিনিট বাদেই এগিয়ে যাওয়ার উল্লাসে মাতে কলম্বিয়া। ডান কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন কলম্বিয়া অধিনায়ক রুদ্রিগেজ। গোলপোস্ট থেকে তিন হাত দূরের অবস্থানে ছিলেন লার্মা। উড়ে আসা বলে চোখ রেখে লাফিয়ে উঠে মাথাটা ছুঁইয়ে দেন তিনি। এগিয়ে যায় কলম্বিয়া। কিছুই করার ছিলো না উরুগুয়ে গোলরক্ষকের। এগিয়ে যাওয়ার পরপরই শনির দশা ভর করে কলম্বিয়ার ভাগ্যে। প্রথমার্ধের সময় শেষ, যোগ করা সময়ের খেলা চলছে। ঠিক তখনই লাল কার্ড দেখেন মুনোজ। যোগ করা সময়ের প্রথম মিনিটেই উরুগুয়ের একজনকে কড়া ট্যাকলের মাশুল হিসেবে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। প্রথমার্ধে এক গোলে এগিয়ে বিরতিতে যায় কলম্বিয়া। বিরতির পর রুদ্রিগেজের কর্নারে মিস করেন জন করডোবা। এরপরই এক সতীর্থের ফাউলের প্রতিবাদ করে হলুদ কার্ড দেখেন কলম্বিয়া অধিনায়ক। পরের দশ মিনিটে মাঠের খেলার চাইতে শারিরীক লড়াইয়েই বেশি মনোযোগী হয় দুই দল। এর জের ধরে ৬৩তম মিনিটে হলুদ কার্ড দেখেন গিলার্মো ভারেলা। ৬৮তম মিনিটে সমতায় ফেরানোর ভালো একটি সুযোগ পেয়েছিলেন ক্রুজ। ফেদে ভালভার্দের ক্রস কর্নার থেকে উড়ে আসা বলে বাক খাওয়ানো শট নিয়েছিলেন ক্রুজ। তবে তার শট রুখে দেন কলম্বিয়া গোলরক্ষক। এর এক মিনিট পর হ্লুদ কার্ড দেখেন উরুগুয়ের জোসে গিমারেজ। ৮৫তম মিনিটে উরুগুয়ের আরেকটি সুযোগ নসাৎ করে দেন কলম্বিয়ার গোলরক্ষক। শেষ কয়েক মিনিটে লং পাস দিয়ে খেলতে থাকে দুই দল। তাতে একের পর এক আক্রমণ হলেও জাল খুঁজে নিয়ে ব্যর্থ হয় লাতিন আমেরিকার দল দুটি। নির্ধারিত সময়ের যোগ করা সময়ে কলম্বিয়ার আরেকটি আক্রমণ শেষ হতেই শেষ বাঁশিতে ফুঁ দেন রেফারি, উল্লাসে ফেটে পড়ে গোটা দল। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি