উল্লেখযোগ্য সহিংসতা হয়নি, ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি: সিইসি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি, ভোট পড়েছে ৩০ শতাংশের বেশি। মঙ্গলবার (২১ মে) বিকেলে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানিয়েছেন।
এর আগে দেশের ১৫৬ উপজেলায় সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুর ১২টা পর্যন্ত ভোট কাস্টিং হয়েছে ১৬.৯ শতাংশ, অর্থাৎ প্রায় ১৭ শতাংশ। এদিন দুপুর ১টায় নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা এ সময়ের মধ্যে নির্বাচনী কেন্দ্রগুলোয় বড় ধরনের কোনো নাশকতার খবর পাইনি। তবে ভোটকেন্দ্রের বাইরে ছোটখাটো দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এর সংখ্যা মাত্র ১৮টি।
প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচনে তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৮২৪ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন। এসব পদে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় পেয়েছেন ২২ প্রার্থী।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি