টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ শুক্রবার (১০ মে) সকাল ১০টার পর জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
এর আগে এক দিনের সফরে সকাল ৭টার পর গণভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ৯টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানিয়েছেন, সফরকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু ও অন্য শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন।
সফরে প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকায় দড়িয়াকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে সুবিধাবঞ্চিত কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণ এবং দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন। টুঙ্গিপাড়া উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন।
এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে ঢাকায় ফিরবেন তিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি