তৃতীয় ধাপে ভোট পড়েছে ৩৮ শতাংশ: ইসি সচিব
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: উপজেলা পরিষদের নির্বাচনে তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট পড়েছে ৩৮ শতাংশ। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাংগীর আলম।
বৃহস্পতিবার (৩০ মে) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
ইসি সচিব জাহাংগীর আলম বলেন, নির্বাচনে স্বচ্ছতার ঘাটতি ছিল না, গণমাধ্যম বিভিন্ন সময় সহযোগীতা করেছে। এই সহযোগীতা পরবর্তীতে চলার পথে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
এ ধাপে আরও ২৩ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও ২৬ মে ও ২৭ মে ঘূর্ণিঝড় রিমাল ও মামলাজনিত কারণে এসব উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। এসব উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে আগামী ৯ জুন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি