ট্রাম্পের জন্য তৈরি হচ্ছে ৪৮ কিলোমিটার লম্বা শপথ বেড়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: আগামী সোমবার (২০ জানুয়ারি) ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য ক্যাপিটল থেকে ৪৮ কিলোমিটার এলাকায় তৈরি হচ্ছে সাত ফুট উঁচু বেড়া। ট্রাম্পের শপথ ঘিরে নিরাপত্তা বলয়ে মোড়া থাকবে ক্যাপিটল হিল।
নিরাপত্তা কর্তারা বলছেন, এই বেড়া টপকে যাওয়া যাবে না। চেকপয়েন্ট বা অন্য জায়গায় থাকবেন ২৫ হাজার সুরক্ষা কর্মী। প্রায় আট হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। চার হাজার পুলিশ অফিসারকে নিরাপত্তা রক্ষার বিশেষ দায়িত্ব দেয়া হবে।
এই কর্মকাণ্ড মূলত আগামী সোমবার ডোনাল্ড ট্রাম্পের শপথকে ঘিরে। এর আগে দু’বার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে। অন্তত দু’টি জায়গায় নতুন বছরের অনুষ্ঠানে সাধারণ মানুষ আক্রান্ত হয়েছেন। নিউ অরলিন্সে সাধারণ মানুষের ওপর ট্রাক চালিয়ে ১৪ জনকে হত্যা করেছে এক সাবেক সেনা সদস্য। তাই ট্রাম্পের শপথ নিয়ে বিন্দুমাত্র কোনো ঝুঁকি নিতে চান না নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।
সিক্রেট সার্ভিসের স্পেশ্যাল অ্যাজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাককুল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘আমরা খুবই ঝুঁকিপূর্ণ সময়ে বাস করছি।’
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের কাছে সম্ভাব্য সংগঠিত কোনো আক্রমণের আগাম খবর নেই। কিন্তু তারা চিন্তিত কোনো একজন ব্যক্তির আক্রমণের চেষ্টা নিয়ে। নিউ অরলিন্স ও অন্য জায়গায় একজন মানুষই আক্রমণ করেছে।
ক্যাপিটলের পুলিশ প্রধান থমাস মাঙ্গের বলেছেন, ‘আগামী দিনগুলোতে কোনো একক আক্রমণকারীর জন্য চরম সতর্কতা বহাল থাকবে।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ভেঙে দেয়া হলো পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা আর মুখ্যমন্ত্রী নন
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি