তিন মিলিমিটার ঘাসে ক্ষতি এক কোটি ডলার!
বাংলাপ্রেস ডেস্ক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) উইকেটে সাধারণত সাত মিলিমিটারের মতো ঘাস রাখেন কিউরেটর ম্যাট পেজ। এবার আবহাওয়ার পূর্বাভাসে তৃতীয় দিন থেকেই ছিল প্রচণ্ড গরম। অনেক চিন্তা করে তাই ১০ মিলিমিটার ঘাস রাখেন তিনি। এরপর যা হলো, সেটির জন্য না প্রস্তুত ছিলেন তিনি, না প্রত্যাশা ছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার। শেষ তিনদিনের ভাবনায় বাড়তি তিন মিলিমিটার ঘাস রাখা হলেও ম্যাচের সেই তিনদিন আর আসেইনি। দুদিনে শেষ হওয়া বক্সিং ডে টেস্ট নিয়ে এখন বিতর্ক চলছে। জয়ের পরও ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বলেছেন, অন্য কোথাও এমন পিচ হলে সেটিকে ‘নরক’ বলে অভিহিত করা হতো। অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ বলেছেন, পেসারদের জন্য উইকেটে সহায়তা একটু বেশিই ছিল। তবে সব ছাপিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার মূল দুর্ভাবনা আর্থিক ক্ষতি। তিন মিলিমিটার বাড়তি ঘাস ক্রিকেট অস্ট্রেলিয়ার কোষাগারে বড় আঘাত হেনেছে। এই সিরিজ দিয়ে বাম্পার লাভের আশা ছিল তাদের। এখন হচ্ছে উলটো। পার্থে প্রথম টেস্ট দুইদিনে শেষ হওয়ায় ৫০ লাখ অস্ট্রেলিয়ান ডলারের মতো আর্থিক ক্ষতি হয়েছিল। এখন মেলবোর্ন টেস্ট দুইদিনে শেষ হওয়ায় এক কোটি অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হবে বলে তারা ধারণা করছেন। তৃতীয় দিনের ৯০ হাজারের বেশি বিক্রি হওয়া টিকিটের মূল্য ফেরত দিতে হয়েছে। চতুর্থ দিনের হাজার হাজার টিকিটও আগাম বিক্রি হয়েছিল।
আলোচনা-সমালোচনার কেন্দ্রে যিনি, সেই কিউরেটর ম্যাট পেজ জানালেন, ম্যাচের অবস্থা দেখে তিনি নিজেও চমকে গেছেন।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি