তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিল হামাস
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: তিন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকাম সংগঠন হামাস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) যুদ্ধবিরতি চুক্তির আওতায় তাদেরকে গাজার খান ইউনিস থেকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়।
পরে তাদের নিয়ে রেড ক্রসের গাড়িগুলো খান ইউনিসের স্কোয়ার ছেড়ে যায়। এ সময় গাড়ির কাছে লোকজনের ভিড় করতে দেখা গেছে, তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, তিন জিম্মি এখন ইসরায়েলি বাহিনীর সাথে রয়েছে।
গাজা যুদ্ধ চলাকালীন সময়ে তারা হামাসের হাতে বন্দি ছিলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর তিন জিম্মির নাম পাওয়ার ঘোষণা দেয়। তখন জানানো হয়, মুক্তি পেতে যাওয়া তিন জন হলেন, সাশা ত্রুফানভ, সাগুই দেকেল-চেন এবং ইয়াইর হর্ন।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের একটি সূত্র আল জাজিরাকে বলেছে, যে জিম্মিদের মধ্যে একজন সাগুই দেকেল-চেনকে তার মেয়ের জন্য একটি সোনার মুদ্রা উপহার হিসেবে দেয়া হবে, সাগুই বন্দি হওয়ার চার মাস পরে তার মেয়ে জন্মগ্রহণ করেছিল।
এদিকে তিন জিম্মির বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। এসব বন্দিরা দেশটির কারাগারে দীর্ঘদিন ধরে আটক আছেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি