৯ নভেম্বর ২০২৬

শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ এএম
শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

 

বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এ অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

স্বল্প সময়ের জন্য অনুষ্ঠিত হতে যাওয়া এ অধিবেশন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংশ্লিষ্টরা জানান, অধিবেশনটি মূলত সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী অধিবেশনটি আহ্বান করা হয়েছে।

এ অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত মোট ৮ কার্যদিবস চলতে পারে। আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এই অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।  

 


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি